সাইন বোর্ডে অশুদ্ধ বানান অপরাধ হিসেবে গণ্য করা হোক / শুবাচ
পোস্টদাতা : DrAbdur Rahimসাইনবোর্ড বা ব্যানারসহ ছাপানো ফর্মে অশুদ্ধ বানান বেশি দৃশ্যমান হলে এটাকে শুদ্ধ হিসেবে মনে করার এক প্রকার মানসিক চাপ অনেকের মাঝে তৈরি হয়। অনেকে ক্ষেত্রে এটি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে যে, শুদ্ধ বানানটি জানা না থাকলে ভুলটিকেই শুদ্ধ বলে ধরে নেওয়ার অনুবোধ জন্মে। অনেক সময় অনেকে পূর্বের শুদ্ধ বানান নিয়েও সংশয়ে পড়ে যায়। প্রকৃত শুদ্ধটিকে আর গ্রহণ করতে চায় না। তাই ভুল বানানে লেখা সাইনবোর্ড-ব্যানার বাংলা বানান ভুলের ভয়ানক একটি কারণ। এ অবস্থা হতে মুক্তি পেতে, সাইনবোর্ড বা ব্যানারসহ ছাপানো ফর্মে অশুদ্ধ বানান প্রকাশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।
তারিখ : ২২/২/২০১৮
————————————————-
Comments
Post a Comment